খুলনা বটিয়াঘাটা খুলনা ১ আসনের মিডিয়া সেলের সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটা শাখার নিজস্ব অফিসে অনুষ্ঠিত মিডিয়া সেল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ১০ টার সময় জামায়াতে ইসলামী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিডিয়া সেলের পরিচালক আল আমিন গোলদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সদর বটিয়াঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, দৈনিক সংগ্রাম ও দৈনিক জন্মভূমির বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা সাংবাদিক মোহাব্বাত আলী খান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব মোঃ খাইরুল ইসলাম নোমানী, বিপ্লব হোসেন, শাহরিয়ার হোসেন, শহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, রেজাউল ইসলাম সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব। প্রধান অতিথিত তার বক্তৃতায় বলেন, আমরা সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সব সময় সচেষ্ট থাকব। নিজেকে একজন দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে তুলবো এটাই আমাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *