ইসলামপুরে মেয়র পদপ্রার্থী নাজিম হোসেন নোমানের পূজা মণ্ডপ পরিদর্শন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইসলামপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।
বুধবার (১ অক্টোবর) রাতে পৌর শহরের কৈবতপাড়া, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি,হরিসভাসহ ১৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য ও সহযোগীতাসহ সব সময় পাশে থাকার কথা ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *