পিরোজপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে – বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম পিরোজপুর সফরে এসে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সফরকালে তার সঙ্গে ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক।

এ সময় পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফর উপলক্ষে পালপারা পূজা মন্ডপ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কৃষ্ণ পাল।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম তার বক্তব্যে বলেন
“সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে পুলিশ সবসময় জনগণের পাশে আছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলমন্ত্রে আমরা বিশ্বাস করি। পূজা মন্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ একা নয়, জনগণের অংশগ্রহণও অপরিহার্য। সম্মিলিতভাবে কাজ করলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”

এসময় পুলিশ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *