খুলনা বটিয়াঘাটা “বরনপাড়া ফেরীঘাট ইজিবাইক মালিক চালক শ্রমিক ইউনিয়নে”র সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা : খুলনা বটিয়াঘাটা “বরণপাড়া ফেরীঘাট ইজিবাইক মালিক চালক শ্রমিক ইউনিয়ন” এর সাইনবোর্ড ভাঙচুর ও সমিতির কিছু ব্যক্তিকে গালি গালাজ সহ নানা ধরনের হুমকির প্রতিবাদে বটিয়াঘাটা থানায় সমিতির সভাপতি আশরাফুল আলম শেখ ও তার সহযোগী ইজিবাইক চালকগণ নিয়ে সংবাদ সম্মেলন ও বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ৩০/০৯/২৫ তারিখে ১১ টার দিকে কাতিয়ানাংলা সমবায় সমিতির সভাপতি ইলিয়াস হালদার, সাধারণ সম্পাদক ফরহাদ, ফারুক হালদার, মাসুদ হালদার সহ আরও প্রায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি “বরণপাড়া ফেরীঘাট ইজিবাইক মালিক চালক শ্রমিক ইউনিয়নের” সাইনবোর্ড ভাঙচুর করে প্রতিবাদ করতে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া ইজিবাইকে লোক উঠানো নিয়েও “বরণপাড়া ফেরীঘাট ইজিবাইক মালিক চালক শ্রমিক ইউনিয়নের” চালকদের সিরিয়াল দিতে বিভিন্নভাবে বাঁধা প্রদান সহ নানা রকম হুমকি ধামকি দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশংকা রয়েছে। থানায় অভিযোগের পর অফিসার ইনচার্জ আব্দুর রহিম সাহেব বটিয়াঘাটা থানার এসআই রুবেলকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব প্রদান করেন।

