খুলনা দাকোপ-বটিয়াঘাটা ১নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ হিন্দু ধর্ম অবলম্বীদের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময়
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা দাকোপ-বটিয়াঘাটা ১নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ হিন্দু ধর্ম অবলম্বীদের দূর্গা পূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেন।
সে সময়ে মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সর্বস্তরের হিন্দু ভাই বোনদের সাথে মদবিনিময় করেন। তাদের পূজার সার্বিক খোঁজখবর নেন এবং কোন রকমের সমস্যা আছে কিনা জানতে চান। তাদেরকে আশ্বাস দেন আপনাদের কোন রকম সমস্যা হলে আমাকে জানালে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার চেষ্টা করব। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন আপনারা আমাকদের সহযোগিতা করলে আমরা ন্যয় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। সৎ লোকের শাসন কায়েম করব। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে মুসলমানেরা যেমন তাদের ধর্মীয় উৎসব পালন করে কোন প্রোটোকল লাগেনা। তেমনি হিন্দু সম্প্রদায়ের ও অন্যান্য ধর্মালম্বী ভায়েরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, কোন প্রটোকল লাগবেনা। এমন সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। উক্ত প্রোগ্রাম পরিচালনায় উপস্থিত ছিলেন হরিণটানা থানা কর্ম পরিষদ সদস্য জনাব সাফাত হোসেন লিখন, আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলামিন গোলদার, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, লবনচোরা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: অহিদুল ইসলম সহ আরও অনেকে।

