খুলনা বটিয়াঘাটায় আর্থিক লেনদেকে কেন্দ্র করে অসুস্থ নারীকে মারপিটের অভিযোগে থানায় সাধারণ ডায়েরী

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটা ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের বটিয়াঘাটা গ্রামের মৃগাংক সরকার এর স্ত্রী অপু সরকার নামে এক নারীর গায়ে হাত তুলেছে। ঘটনাটি ঘটেছে আজ বিকাল ৫ টার দিকে এ নিয়ে ২৯/০৯/২৫ তারিখে বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী হয়।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বিবাদী বাধন সরকার (২২) ও নিহারীকা সরকার (৩৯) পূর্ব শত্রুতার জের ধরে ২৯/০৯/২৫ তারিখ আজ বিকালে ভিকটিম অপু সরকার এর বাড়ীর উঠানে অনুমান বিকাল ৫টার সময় তার বাড়ীতে যেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকলে অপু সরকার ঘর থেকে উঠানে এসে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী’রা গায়ে এলোপাতাড়ী কিল ঘুষি মারতে থাকলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীদ্বয় নানাবিধ হুমকি দিয়ে চলে যায়। ঘটনাকে কেন্দ্র করে আজ বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।
পরবর্তীতে সন্ধ্যা ৬.২৩ টার দিকে ০১৭৪০৬২৫৭১২ নম্বরে ফোন কলে বিষয়টি জানতে চাইলে বাবলু সরকার বলেন, তিনি বিবাদী বাধন এর পিতা ও নিহারীকার স্বামী এবং আরও বলেন যে তিনি বাড়ীতে নেই, খুলনাতে। তিনি বলেন, সুপারি বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে তিনি বলেন সম্ভবত তার স্ত্রী নিহারীকা’র ধাক্কায় ভিকটিম অপু সরকার পড়ে গেছে। তখন আমাদের প্রতিনিধি জিজ্ঞাস করেন, আপনি খুলনা তাহলে জানলেন কিভাবে আপনার স্ত্রী নিহারীকার ধাক্কায় অপু সরকার পড়ে গেছে। তখন তিনি বলেন আমার ধারনা। তখন আমাদের প্রতিনিধি বলেন, ভিকটিম অসুস্থ তা জেনেও ধাক্কা মেরে ফেলে দিলো। তখন তিনি থেমে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *