নাজিরপুর থানার বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ রবিবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নাজিরপুর থানাধীন বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অফ অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে ঘুরে দেখেন। তিনি দাপ্তরিক কর্মবণ্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, “আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।” পাশাপাশি তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূইয়া, বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *