নাজিরপুরে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে পুলিশ সুপার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ রবিবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নাজিরপুর থানার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন। তিনি নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে আশ্বাস দেন যে কোনো পরিস্থিতিতে পুলিশ প্রশাসন পাশে থাকবে। পাশাপাশি মন্দিরের প্রকাশ্য স্থানে স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরি সেবার মোবাইল নম্বর টাঙানোর পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *