পিরোজপুরে পুনাকের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার: পিরোজপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ কর্মসূচিতে আউটসোর্সিং কর্মীদের মাঝে পূজার উপহার সামগ্রী তুলে দেন পিরোজপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) এর সভানেত্রী সুবর্ণা আক্তার সম্পা।

এ সময় পুনাক পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *