খুলনা বটিয়ায়াঘাটা ভান্ডারকোট ইউনিয়নে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ১৪৪ ধারা জারি।

‎সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা ‎বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের বিএনপি’র ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করায় অন্য গ্রুপের অর্থাৎ বাদ পড়া ত্যাগী নেতাদের অভিযোগ উঠেছে।
ফলে ২৭/০৯/২০২৫ তারিখ বৃহস্পতিবার একই দিনে একই সময় একই স্থানে দু’গ্রুপে কর্মসূচি ঘোষণা দেয়। সে কর্মসূচিকে কেন্দ্র করে দু’গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ দেখা দিলে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নী ২৭/০৯/২০২৫ বৃহস্পতিবার দুপুর ১২ টা ২৮/০৯/২৫ তারিখ বেলা ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করেন।
সে মোতাবেক বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম ও অতিরিক্ত ফোর্স নিয়ে ভান্ডারকোট ইউনিয়নের পরিষদ কার্যালয়ে উপস্থিত হন এবং সকলকে সরে যাওয়ার জন্য আহ্বান জানান। এবং দু’পক্ষকে নিয়ে ভান্ডারকোট ইউনিয়ন কাউন্সিলে বসে সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা মিছিল মিটিং ও অপ্রীতিকর ঘটনা বন্ধ রাখার জন্য বলেন। এ সময় ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুজামান মলঙ্গী ও অন্য গ্রুপের নেতৃত্বে মোঃ কবির গোলদার কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।
‎বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুজ্জামান মোলঙ্গীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন যাচাই-বাছাই করে উপজেলা কমিটির আহবায়ক এজাজুর রহমান ও ফারুক খন্দকার যে ভোটার কমিটি গঠন করেছে। সে অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কিছু আওয়ামীলীগের ফ্যাসিস্টরা উস্কানিমূলক দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে কারণে ১৪৪ ধারা জারি করে আমাদের কাজকে বন্ধ করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।
অন্যদিকে কবির গোলদার বলেন, পক্ষপাত মূলক বি.এন.পির সম্মেলন প্রস্তুত কমিটি ও আওয়ামী সদস্য যুক্ত ভোটার তালিকা বাতিলের দাবিতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ত্যাগী নেতা কর্মীদের বাইরে রেখে একতরফা ওয়ার্ড নির্বাচন বন্ধের দাবীতে সভা ও বিক্ষোভ মিছিল কে ১৪৪ ধারা দিয়ে আটকে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ২৮/৯/২৫ রবিবার বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম বলেন ১৪৪ ধারা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কোন। ধরনের কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *