উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে মনোনয়ন প্রত্যাশী শওকত হাসান মিঞার সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন জামালপুর প্রতিনিধি: উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ্ব শওকত হাসান মিঞা। গতকাল দুপুরে জামালপুর টুইন টাওয়ার নিজ বাসভবনে অনিয়ম- দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ ইসলামপুর উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রæতি দিয়ে সকলের সহযোগীতা কামনা করে সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় শওকত হাসান মিঞা বলেন আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমি ইসলামপুরবাসীর ভাগ্য পরিবর্তন করতে চাই, দারিদ্র্যমুক্ত জীবন গড়তে চাই, এলাকা থেকে আমার কোন কিছু চাওয়ার নেই, আমি শুধু দিতে চাই। ইসলামপুরবাসী সুযোগ দিলে তিনি অনিয়ম- দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ ইসলামপুর উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে জানান। তিনি বলেন বঙ্গ লীগ নিয়ে কিছু নেতাকর্মী অপরাজনীতি করছেন। আসলে বঙ্গ লীগ হচ্ছে একটি আর্থ সামাজিক সংগঠন ও সমাজ উন্নয়ন সংগঠন এটি কোন রাজনৈতিক সংগঠন নয়। তাছাড়া আমি দীর্ঘদিন থেকে সবুজবাগ থানা বিএনপির সদস্য পদে দায়িত্ব পালন করছি।
আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দল ও দেশের কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে দল ও দেশের কল্যাণে সবাইকে সহযোগীতা করার অনুরোধ জানান। এতে উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন সরকার,ইসলামপুর উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক মাসুদুর করিম,যুবদল নেতা হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *