খুলনা বটিয়াঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ৫ দফা দাবিতে হাজার হাজার নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: গতকাল শুক্রবার ৩ টার সময় খুলনার বটিয়াঘাটা বাজার চত্বরে বাংলাদেশ জামাত ইসলামি বটিয়াঘাটা শাখার উদ্যোগে, কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১) জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, ২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, ৩) অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেবেল ফ্লাইং ফিল্ড তৈরি করা, ৪) ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতনের ও গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই ৫টি দফা নিয়ে হাজার হাজার জামাত ইসলাম এর নেতা কর্মীরা একত্রিত হয়ে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, সভা ও মিছিল পরিচালনা করেন থানা সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলামিন গোলদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খুলনা জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, লবণ চরা থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, যুব বিভাগের সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, ২ নং সদর ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, ৪ নং সভাপতি ইয়াসিন আরাফাত, ৬নং সভাপতি মাওলানা নাজমুল, ৫ নং সেক্রেটারি মাওলানা একরামুল।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে দুই সহস্রা ধিকের অধিক লোক বিক্ষোভ অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বাজার থেকে শুরু করে বটিয়াঘাটা থানার মোড়ে এসে শেষ হয়ে।
সর্বশেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, তাদেরকে নিয়ে অনেক প্রপাগন্ডা ছড়ানোর চেষ্টা চলছে। যেমন: ইসলামে গণতন্ত্র হারাম বিষয়ে কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করা। জামায়াত নেতারা বলেন, অন্য দলেও মুসলিমরা আছে তাহলে তারা গণতন্ত্রে ভোট চাই কিভাবে। এধরণের বক্তব্য দিয়ে মানুষের ব্রেইন ওয়াশ করে বিপথগামী করার চেষ্টা চালাচ্ছে।

