বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে : সাইদুল ইসলাম কিসমত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেছেন, “বিএনপি হারলে বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে। বিএনপি হেরে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।”

তিনি বলেন, “তারেক রহমান আমাদেরকে নতুন একটি কমিটি উপহার দিয়েছেন। এজন্য আগামী নির্বাচনে তাকেও খুশি করতে হবে। আপনারা বলছেন, ‘নজরুল-কিসমত সবার সেরা পরিষদ’। এই কমিটি ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচন ও দলের পুনর্গঠনের মতো ক্রান্তিকালে এই কমিটি গঠন করা হয়েছে। তাই আমাদের দায়িত্ব আরও বেশি।” কিসমত আরও জানান, “আগামী নির্বাচনে আমরা পিরোজপুর থেকে তিনটি আসন উপহার দেবো। সাংগঠনিক শূন্যতা ও নেতৃত্বের দুর্বলতা যেখানে আছে, সেখানে আমরা তা পূরণ করব। সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না। যদি আমরা নিজেদের ভোট ধরে রাখতে না পারি, তাহলে নতুন কমিটি দেয়ার কোনো অর্থ থাকবে না।

বুধবার ( ২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে পিরোজপুর এসে বিএনপি অফিসের পোস্ট অফিস সড়কের পথসভার বক্তব্যে সদস্য সচিব এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম খান ও যুগ্ম আহ্বায়ক এলিজা জামান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করেন। পিরোজপুরে ফেরার পথে তারা মোট ১৫টি পথসভায় যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *