পিরোজপুরে বিসিএস পুলিশ ক্যাডার ৪১ ও ৪৩তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) গনের আগমন পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর: পিরোজপুরে বিসিএস পুলিশ ক্যাডারের ৪১ ও ৪৩তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) গনের আগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার। পরে তিনি নবাগত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়েজীদ ইসলাম। এছাড়া পুলিশের সেবা বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

