খুলনা বটিয়াঘাটা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বটিয়াঘাটা আনসার ও ভিডিপির ব্রিফিং

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা বটিয়াঘাটায় আনসার ভিডিপির ব্রিফিং ২৪/০৯/২৫ ইং তারিখ বটিয়াঘাটা উপজেলায় তাদের নিজস্ব কার্যালয়ের সামনে আনুষ্ঠিত হয়।এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর সিদ্দিক, আনসার ও ভিডিপির উপজেলা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, এসআই ওজিয়ার রহমান, প্রশিক্ষক সাম্মী আক্তার সহ অন্যন্য আনসার ভিডিপির সদস্য বৃন্দ। উপজেলায় মোট মন্দীরের সংখ্যা ১০৬ টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ ১৩ টি। উপজেলায় মোট আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করবেন ৬৬২ জন। এর মধ্যে নারী ২১২ জন ও পুরুষ ৪৫০ জন। উপজেলা নির্বাহী অফিসার সকল আনসার ও ভিডিপির কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *