শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সংবর্ধনাঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সংবর্ধনা অনুষ্ঠিত। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

পুলিশ কমিনার শিক্ষানবিশ কর্মকর্তাদের দেশপ্রেমের মহান ব্রত নিয়ে সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *