খুলনার বটিয়াঘাটা দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনার বটিয়াঘাটা ৭ টি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা হলরুমে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামের আমির মাওলানা আৰু ইউসুফ, উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা আৰুবকর মোল্লা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহিম, আনসার বিডিপি কর্মকর্তা, জেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি সুদীপ্ত কুমার, সাংবাদিক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, ইমরান হোসেন, রামপ্রসাদ বাবু, বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস, ইউপি চেয়ারম্যান আসলাম হাওলাদার, কবির কুঞ্জি, কৌশিক পাল সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সার্বিক বিষয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। বটিয়াঘাটা থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ বলেন, বিগত দিনে কি ধরণের দূর্ঘটনা ঘটেছে সেদিক খেয়াল করা ও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে তিনি স্বচ্ছার থাকবেন েএবং সকলের সহযোগীতাা কামনা করেন। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য প্রত্যেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করারও নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *