প্রকাশ্যে স্পর্শকাতর স্থানে ধুমপান করলে সরকারি বিধানে ৩০০ টাকা জরিমানা। কিন্তু রাষ্ট্রীয় পোষাকে ধুমপান করলে কত টাকা জরিমানা? যাহা দেশবাসীর জিজ্ঞাসা
বিশেষ প্রতিনিধি: দেশের প্রচলিত আইনে প্রকাশ্যে স্পর্শকাতর বা জনহিতকর অথবা কোন বাজার, মাজার, মসজিদ এবং যে কোন ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংলগ্নে যদি যে কোন ব্যাক্তি বা সরকারি কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় পোষাকে সরকার প্রদত্ত বিধি নির্ধেশনা অবমাননা করতঃ দৃড়চিত্তে মাজার গেইটে ধুমপানরত থাকে তাহলে বিচার হওয়া উচিৎ নয় কি?
ঘটনার বিবরণে প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২৫ সকাল ৯ টায় বাংলাদেশ সচিবালয়ের সম্মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক বিপরীতে পীর ইয়ামেনী মাজারের প্রধান গেইটে উপ-পরিদর্শক (স্বসস্ত্র) ডিএমপি ইমদাদুল সাহেব নির্বিঘ্নে ধুনপানে মগ্ন। যাহা উপরের ছবিতে স্পষ্ট পরিলক্ষিত। এলাকার সচেতন মহলের ভাষ্য মিনিস্ট্রি অফ হোম এ্যাফেয়ারস অর্থাৎ স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অতি সন্নিকটে এবং পবিত্র পীর ইয়ামেনী মাজারের গেইটে দাড়িয়ে জনসম্মুখের চলাচলের রাস্তায় এই বিধি বহিরভুত ধুমপান করাটা কি সঠিক? যাহা দেশবাসীর জিজ্ঞাসা। (বিস্তারিত জানতে পত্রিকার পাতায় চোখ রাখুন)।

