ঝিনাইদহ-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম আবুবকরের গনসংযোগ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা – ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর সোমবার বিকালে হরিনাকুন্ডু উপজেলায় ব্যাপক গনসংযোগ করেছেন। এসময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন কামনা করেন তিনি।
গনসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, হরিনাকুন্ডু উপজেলা আমীর বাবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। গনসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম আবুবকর বলেন— আমরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইনসাফ প্রতিষ্ঠিত হলে দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। স্থানীয় গনসাধারণ তার এই বক্তব্যে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *