নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০ ঘটিকায় পুলিশ ট্রেইনিং সেন্টার, খুলনার মাল্টিপারপাস হলে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, জনগণকে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে কৌশল, সহনশীলতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় পিটিসি, খুলনার ডিআইজি (কমান্ড্যান্ট) জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; অ্যাডিশনাল ডিআইজি (রিসার্চ এন্ড এনালাইসিস ) এম এ মাসুদ-সহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *