খুলনার বটিয়াঘাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান আব্দুর রহিম

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক : খুলনা জেলা পুলিশ বি-সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুর রহিমকে জনস্বার্থে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। রবিবার ২১ সেপ্টেম্বর/২০২৫ তারিখ খুলনা জেলা পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিসার ইনচার্জ আব্দুর রহিম সোমবার ২২ সেপ্টেম্বর/২০২৫ কর্মস্থলে যোগদান করেন। তিনি বটিয়াঘাটা উপজেলার তরুণ সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আইনজীবী, সাংবাদিকসহ আপামর জনতার সহযোগীতা কামনা করেছেন। সে সাথে সকল সাংবাদিক বৃন্দকে অনুরোধ জানিয়েছেন সঠিক তথ্য তুলে ধরতে ও তার সঙ্গে শেয়ার করতে। যাতে করে তিনি দেশ দশের উপকারে ও তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।
উল্লেখ্য, পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে জানা যায়, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশারকে বি-সার্কেল অফিসে ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *