আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২১৬(দুইশত ষোল) বোতল HOMOEOPATHIC MEDICINE Alcohol, ও ০১টি পাখি ভ্যান উদ্ধার || গ্রেফতার ০১(এক) জন।

মশিউর রহমান ঃ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই(নিঃ) মানিক কুমার শিকদার, তিয়রবিলা পুলিশ ক্যাম্প, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং-২১/০৯/২০২৫ তারিখ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা থানাধীন ১৫নং আইলহাঁস ইউনিয়নের নিমতলা মাঠেস্থ জনৈক মোঃ রজব আলী এর কলা বাগান এর পশ্চিম পাশে ক্যানেলের ধারে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী ১। মোঃ ফেলু মন্ডল(৪০), পিতা- মৃত ওয়াছ উদ্দিন, সাং- কুটিপাইকপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে ০১টি ব্যাটারাটি চালিত পাখি ভ্যান সহ কাগজের কার্টুনের মধ্যে রক্ষিত ২১৬(দুইশত ষোল) বোতল কর্ক যুক্ত নেশাজাতীয় মাদকদ্রব্য HOMOEOPATHIC MEDICINE Alcohol সহ গ্রেফতার করেন। সে সময় আরো ০৩(তিন) জন আসামী দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত আলামত ইং- ২১/০৯/২০২৫ তারিখ রাত্র ২৩.৩৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নং-২৯, তারিখ- ২২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *