আদমদীঘিতে ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা হিরু চৌধুরীর মত বিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান
আদমদীঘি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে এক মত বিনিময় সভা করেছে জেলা বিএরপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার তালশন কালীবাড়ি রাধা-গোবিন্দ মন্দিরে এই আয়োজন করা হয়। সেখানে উপজেলা পূজা উদযপন কমিটির উপদেষ্টা বাদল মৈত্রর সভাপতিত্বে ও উত্তম কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএরপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, উপজেলা যুবদলের সভাপতি মিনহাজুল ইসলাম, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, বিএনপি নেতা মকলেছুর রহমান, এঞ্জেল, মন্দির কমিটির নেতা ইদল মৈত্র, চঞ্চল, রতন বসাক প্রমূখ। সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু উপজেলার ৬৫ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

