সুজানগরে আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে ‘বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’ -এর আওতায় পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাবনার সুজানগর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া (ডিএই) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেনের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক নুরে আলম ও রাফিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান। প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৬০ জন কৃষক অংশগ্রহন করেন। প্রশিক্ষণ চলাকালে ১৩টি এয়ার ফ্লো মেশিনের গুণগত মান পরীক্ষা করে কৃষকদের সামনে ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। ক্যাপশন: পাবনার সুজানগরে কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আব্দুল ওয়াদুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *