লাইসেন্সবিহীন ২টি সারের দোকানে ৩০ হাজার টাকা জরিমানা ।
মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার অপরাধ তথ্য চিত্র ঢাকা। নকলা উপজেলার সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে লাইসেন্স বিহীন দুটি সারের দোকানে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
২২ সেপ্টেম্বর ২৫ সোমবার শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে বেলা ১২টার দিকে
অনুমোদন বিহীন সার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় আল আমিন এন্টারপ্রাইজ, প্রোপাইটর আঃ আজিজ ও মেসার্স সম্রাট ট্রেডার্স, প্রোপাইটর মিজানুর রহমান মিন্টু এই ২ দোকানকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর (৮) ধারায় ৩০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ নকলা,চন্দ্রকোনা ফারীর থানা পুলিশ।
সহকারী কমিশনর ভূমি সাদিয়া আফরিন এ্যানি বলেন, ‘আমরা খবর পাই, নিবন্ধিত ডিলারের বাইরেও কিছু খুচরা বিক্রেতা সরকারী অনুমোদন ছাড়াই সার বিক্রি এবং অধিক মূল্য হাতিয়ে নিচ্ছে, যা সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর (৮) ধারার পরিপন্থী। অনুমোদন ছাড়া সার বিক্রি ও মানি রিসিট না থাকার দায়ে ২টি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী বলেন, আমরা নিয়মিত কৃষকদেরকে অদ্ভুত করে যাচ্ছি যে, তারা যেন অনুমোদনবিহীন কোন দোকান থেকে সার ক্রয় না করেন এবং অনুমোদিত ডিলারদেরকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে । ডিলাররা যেন কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করে।

