পিরোজপুরের ইন্দুরকানিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি ভুক্তভোগী জনসাধারণের নানা অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম, ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা। জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী পুলিশ প্রশাসনের এ ধরণের উদ্যোগ সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

