সান্তাহারে সনাতন ধর্মালম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সনাতন ধর্মালম্বীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের শখের পল্লী কমিউনিটি সেন্টারে আদমদীঘি উপজেলা শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ ইউনুস আলী, সাবেক শিবির নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতা-কমীরা বক্তব্য রাখেন। মত বিনিময় সভা শেষে আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে উপজেলার ৬৫ টি মন্দির কমিটির সভাপতি/ সাধারন সম্পাদকের হাতে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

