বংশাল থানা বিএনপির নতুন সূর্য: মামুন আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন

আলহাজ্ব আমির হোসেন ঢাকা, প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান! দীর্ঘ প্রতীক্ষার পর বংশাল থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হলেন রাজপথের লড়াকু সৈনিক, একনিষ্ঠ সংগঠক মামুন আহমেদ। এই ঘোষণার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের এক নতুন ঢেউ বইছে।
অগ্নি মশালখ্যাত এই নেতার নতুন পদপ্রাপ্তি বংশাল থানার রাজনীতিতে এক নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি দল পুনর্গঠন ও সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে আসছিলেন। তার অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় নেতৃত্ব দলের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের কর্মীদের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে।
নবগঠিত এই কমিটির ঘোষণার পরপরই আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বয়ে যায় পুরো এলাকায়। বংশাল থানা যুবদলের পক্ষ থেকে মো. সেন্টু, হাজী মো. ফারুক, লিটন, শুক্কুরসহ অন্যান্য নেতৃবৃন্দ মামুন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। পাশাপাশি, ৩৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং তার অনুসারীরাও এই নতুন পদপ্রাপ্তিতে তাকে আন্তরিক অভিনন্দন জানান।
দলের নেতাকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, মামুন আহমেদের মতো একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতার নেতৃত্বে বংশাল থানা বিএনপি আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল হয়ে উঠবে। তার নেতৃত্বে দল নতুন দিগন্তে পৌঁছাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
প্রচারে: ৩৫ নং ওয়ার্ডের ইউনিট কর্মীবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *