খুলনা মেট্রোপলিটন পুলিশের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান :

ম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ খুলনা সিটি কর্পোরেশন এলাকার ব্যস্ততম শিববাড়ি মোড় এবং ডাকবাংলা মোড় থেকে পিকচার প্যালেস, পিকচার প্যালেস থেকে থানা মোড় হয়ে হেলাতলা মোড় পর্যন্ত ফুটপাতে বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করা।

ফুটপাতগুলোতে সাইনবোর্ড ও অস্থায়ী দোকান স্থাপন করায় পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হয় যা সৃষ্টি করে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থার পরিবর্তন করতে কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানের নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুদর্শন কুমার রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *