শেরপুরে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া স্কুলশিক্ষার্থী হুমায়ুনের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকা থেকে ওই স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরের দিকে পাহাড়ি ঢলের সাথে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যায় হুমায়ুন ও তার চাচাতো ভাই আতিক হাসান। ওই সময় তীব্র স্রোতের টানে ভেসে যায় হুমায়ুন। পরে খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রবল স্রোতের কারণে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ চেষ্টার পরও তাকে খুঁজে পায়নি ডুবুরিরা। পরে রাত ৯টার দিকে বুরুঙ্গা ব্রীজের ৩০০ মিটার ভাটিতে কলমি জড়ানো অবস্থায় উদ্ধার করা হয় হুমায়ুনকে। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর ইবনে কাদের জানান হাসপাতালে আনার পূর্বেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *