ঝিনাইদহে অসহায় মাকে ঘর নির্মাণে সহায়তা, দুস্থ নারীদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন জামায়াত নেতারা

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা- ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খেদাপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকালে অসহায় তোফিরন নামের এক মায়ের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জামায়াত নেতারা। ঘর নির্মাণের জন্য টিন এবং খাওয়ার জন্য চাউল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, রসুনসহ এক ব্যাগ বাজার তুলে দেন তারা। পাশাপাশি সেই মায়ের কুড়ে ঘরটি জোন দিয়ে মেরামত করে দেওয়ার উদ্যোগও নেন তারা।

শুধু তাই নয়, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্রীমন্তপুর, নলডাঙ্গা ও দুর্গাপুর গ্রামের আরও কয়েকজন দুস্থ নারীর হাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন জামায়াত নেতারা। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলম হোসেন, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি তাইজুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবলুর রহমান, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। চেয়ারম্যান প্রার্থী আলম হোসেন বলেন,আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। এলাকার অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের দায়িত্ব। শুধু নির্বাচনের সময় নয়, সবসময়ই আমরা তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

ভুক্তভোগী তোফিরন আবেগভরা কণ্ঠে বলেন,আমার ঘর ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। ঘরে বসে ভাবছিলাম আমি কোথায় থাকবো। আজ আল্লাহর রহমতে নলডাঙ্গা ইউনিয়নের জামায়াতের লোকজন আমার পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা আমার জীবনের জন্য অনেক বড় আশীর্বাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *