অস্ত্র-গোলাবারুদসহ ১ জন গ্রেফতারঃ কেএমপি

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১৫:১০ ঘটিকায় রূপসা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানভির ইসলাম নিলয় (২৫), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-রূপসা স্ট্যান্ড রোড, থানা-খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ১ টি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *