অবসরজনিত বিদায় সংবর্ধনাঃ কেএমপি
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ ওলিউজ্জামান দীর্ঘ চাকুরী জীবন শেষে অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ১৮ সেপ্টেম্বর কেএমপি হেডকোয়র্টার্সে পুলিশ কমিশনার কার্যালয়ে জনাব মোঃ জুলফিকার আলী হায়দার তাকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন। একইসাথে তার অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি, অতিঃ দায়িত্বে ডিবি) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব মোঃ গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।

