খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাজাসহ আটক ১
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: খুলনার বটিয়াঘাটায় থানা পুলিশের অভিযানে ৩ শত গ্রাম গাঁজা সহ প্রসেনজিৎ নামে এক যুবক আটক। ১৭/০৯/২৫ তারিখ রোজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধা ০৭:২০ টার দিকে বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার এর দিক নির্দেশনায় এস,আই, সফিক ও এ,এস,আই জাকির উপজেলার ১নং জলমা ইউনিয়ানের রাঙ্গেমারী এালাকা হতে শ্যামল বাকচি এর পুত্র প্রসেনজিৎ বাকচি কে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে তিন শত গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ বিষয় বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি,এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।

