খুলনাঅঞ্চলে একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল ভবনটি ঝুকিপূর্ণঃ জনবল সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত
খুলনা ব্যুরো : খুলনাঅঞ্চলে একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল ভবনটি দীর্ঘ কালে নির্মিত হওয়ায় এখন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এখানকার কর্তব্যরত ডাক্তার নার্স ও অন্যান্য কর্মাচারীরা ঝুকি নিয়ে সারকারি দায়িত্ব পালন করছেন। অন্যদিকে হাসপাতালে জনবল সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সুত্র জানায়, খুলনা- মহানগরীর খানজাহান আলী থানধীন ফুলবাড়িগেট মিরেরডাঙ্গায় অবস্থিত সংক্রামক ব্যাধি এ হাসপাতালটি। বহুদিনের পুরাতন ভবনে চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। এ ব্যাপারে খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে পত্র দেওয়া হলেও আজ অবদি হাসপাতালটির কোন উন্নয়ন লক্ষ্য করা যায়নি। দুরদুরান্ত থেকে আগত সেবা প্রত্যাশিদের একমাত্র চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এই হাসপাতালটি। এখানে ডায়রিয়া রোগসহ বিভিন্ন রোগের সু-চিকিৎসা প্রদান করা হয়। হাসপাতালটি ২০ শয্যা বিশিষ্ট। প্রচন্ড গরমে ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তখন রোগীদের চাপ সামলাতে কর্তৃপক্ষ অনেকটা হিমশিম খায়। হাসপাতাল ভবনটি নতুন করে স্থাপন করার জন্য দাবি এ অঞ্চলের সর্বসাধারণের। বর্তমানে আউটডোরের চিকিৎসা কর্যক্রম চালু হয়েছে। ভর্তি থাকা জনৈক এক রোগী এ প্রতিবেদককে জানায়, এখানকার কর্তব্যরত ডাক্তার ও নার্স ভালো চিকিৎসা সেবা দিচ্ছে। তাছাড়া হাসপাতাল থেকে প্রতিদিনের রুটিনমাফিক খাবার সরবরাহ করা হচ্ছে। মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার হিমেল ঘোষ।এব্যাপারে কথা হয় উপসহাকরী কমিউনিটি মেডিকেল অফিসার কমলেশ মন্ডল এর সাথে। তিনি জানান, হাসপাতালটিতে ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণী ও ৪র্থ শ্রেণীর জনবল সংকট থাকায় আমরা চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খাচ্ছি। আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। বিনামূল্যে রোগীদের মাঝে ঔষধ সরবরাহ করা হচ্ছে। তিনি আরও জানান, হাসপাতালের জনবল ও ঝুকিপূর্ণ ভবনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া বাউন্ডারি ওয়াল জরার্র্ণি থাকায় নিরাপত্তার অভাব রয়েছে। তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন হাসপাতাল ভবনটি নতুন করে স্থাপনসহ শয্যাসংখ্যা বৃদ্ধি ও চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ দেওয়ার জন্য।

