খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ৯:০৫ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন। সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সর্তক থাকতে হবে এবং অসুস্থ হলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে ২ জন পুলিশ সদস্য বার্ধ্যক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ এর সর্বস্তরে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সুপারভাইজিং পদের কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। পুলিশ লাইন্স পরিস্কার পরিচ্ছন্ন রাখায় সকলকে ধন্যবাদ জনান। প্রত্যেক পুলিশ সদস্যের শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ প্রদান করেন। মোটরসাইকেল চালক, আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান। কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *