সুর্ইায়া হত্যা বিচাবের দাবীতে ইসলামপুরে মানবন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের দেওয়ানগঞ্জে শশুর বাড়িতে গৃহবধূ সুমাইয়া হত্যা ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচার দাবিতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দেওয়ানগঞ্জ- ইসলামপুর মহাসড়ক মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে নিহত সুমাইয়া মা নিলুফা বেগম বলেন, “আমার মেয়েকে হত্যা করা হয়েছে। স্বামী-শশুর বাড়ির লোকজন বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছিল তার । অধ্যবদি পর্যন্ত থানা মামলা নিচ্ছেনা। আমি এর সুষ্ঠু বিচার চাই।
উল্লেখ যে, গত ১১সেপ্টেম্বর ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ বীর উৎমারচর গ্রামে শ্বশুরবাড়ী থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের কনা। আট মাস আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিন এর ছেলে সুমন (২২) এর সাথে তার বিয়ে হয়।
এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাজমুল হাসান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মামলা নেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *