আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আজিজুল হক মনজু (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজুল হক মনজু (৫০) উপজেলার দত্তবাড়িয়া হিন্দুপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে। তিনি নশরতপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। গত রোববার দিবাগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে কে বগুড়া আদালতে পাঠিয়েছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল হক মনজু কে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *