খুলনা-১ আসনের সাবেক এমপি বাবু ননী গোপাল মন্ডল এর পুত্র দীপ্ত মন্ডল গ্রেফতার

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনের সাবেক এমপি ননী গোপাল মন্ডলের পুত্র নাশকতা মামলার আসামী দ্বীপ্ত মন্ডল (৩২) গ্রেফতার হয়েছে।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, সাতক্ষিরার ভোমরা বর্ডার দিয়ে দেশে আসার পথে সেখানকার ইমিগ্রেশন পুলিশ ১৩/০৯/২০২৫ তারিখ শনিবার রাত ১১ টার দিকে তাকে গ্রেফতার করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই দাকোপ থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। গত ২৬ নভেম্বর ২০২৪ দাকোপ থানায় দায়ের হওয়া নাশকতা মামলার (মামলা নং ৫) এজাহার নামীয় আসামী হওয়ায় তাকে রবিবার সকালে খুলনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। উল্লেখ্য গত ৫ আগষ্ট ২০২৪ সরকার পতনের পর থেকে দ্বীপ্ত মন্ডল ভারতে অবস্থান করছিল বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *