খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডার কোট ইউনিয়ন এর গোগের খালের মেইন সুইচ গেট ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তির কৃষকেরা

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডার কোট ইউনিয়ন এর গোগের খাল পশ্চিম হালিয়া পসুর নদীর সঙ্গে সংযোগ স্লুইচ গেটের মেইন গেটে অতিরিক্ত পানির চাপে ভেঙ্গে যাওয়ায় অত্র এলাকার কৃষক, সাধারন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত দের বসবাস। এ অঞ্চলে কৃষি জমি ও মৎস্য খামার উপর নির্ভর করে চলে সাধারণ মানুষ। সুইচ গেটটি ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা আতংকে দিন পার করছে। তারা বলছে হালিয়ার এই গেটটি দ্রুত সংস্কার না করলে বড় ক্ষতির সম্মূখীন হবে। বর্তমানে বড় মৌসুমে ধান রোপণ করতে পারলেও কর্তন করা সম্ভব হবে না। ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার একর জমি। আর্থিক ক্ষতি পূরণ করা তাদের পক্ষে সম্ভব হবে না। অনেকেই বিভিন্ন এনজিও থেকে লোন করে বর্তমানে ধান চাষ করছে। স্থানীয় লোকজন চেয়ারম্যান মেম্বারের সহযোগিতায় আপাতত পানি বন্ধ থাকলেও দ্রুত সংস্কার না হলে ৬টি গ্রামের লোক পানির নিচে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে শত শত বিঘা জমির ফসল। আজ ঘেরের মাছ রাস্তাঘাট হতে হবে স্থানীয় সাধারণ মানুষের যাতে দ্রুত সংস্কার হয়। এ ব্যাপারে আজ ১৪/০৯/২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছে। স্থানীয় কৃষক অনুজ হালদার, গৌতম রায়, অনুপম রায় সহ গ্রামের আরো অনেকেরই জমি আছে। তাদের সাথে কথা বলে জানা যায় কারো কারো ৫ বিঘা, ১০ বিঘা, ১৫ বিঘা করে জমি আছে। যার উপরে তাদের জীবিকা নির্বাহ করে। দ্রুত সুইচ গেটটি মেরামত করলে কৃষকেরা স্বস্তি ফিরে পাবে এবং কৃষি কাজ করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *