বটিয়াঘাটা প্রেস ক্লাবে নির্ধারিত সময় নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়ায় ১৭/০৯/২০২৫ তারিখ সাধারণ পরিষদ সদস্যদের সভা আহবান
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: বটিয়াঘাটা প্রেস ক্লাবের ১৭/০৯/২০২৫ তারিখ সাধারণ পরিষদের সভা বটিয়াঘাটা প্রেসক্লাবের হটস অ্যাপ গ্রুপে এক বার্তায় জানানো হয়েছে,
এই মর্মে বটিয়াঘাটা প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সম্মানিত সদস্যদের অবগত করা যাচ্ছে যে, বটিয়াঘাটা প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক সাধারণ পরিষদের সভায় ৩০ আগষ্ট/২৫ মধ্যে নির্বাচন শেষ করার সর্বোসম্মত সিদ্ধান্ত হয়। যাহা রেজুলেশনে থাকা সত্ত্বেও আহবায়ক নির্বাচনের সিডিউল ঘোষণা করছে না। যাকে কেন্দ্র করে প্রেস ক্লাবে অশান্তি সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় প্রেস ক্লাব সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। “গঠন তন্ত্রের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, যখন সভাপতি সম্পাদক সভা ডাকতে সন্মত না হন। তখন কতিপয় অভিযোগকারী সাধারণ সভা আহবানের এখতিয়ার রাখেন।”
এমতাবস্থায় আমরা নিন্ম স্বাক্ষরকারীবৃন্দ বটিয়াঘাটা প্রেসক্লাবের সৃষ্ট সমস্যাবলী সধাধানকল্পে আপনাদের মতামত কামনা করে আগামী বুধবার ১৭/০৯/২৫ তারিখ সকাল ১১ টায় বটিয়াঘাটা প্রেস ক্লাবের সাধারণ পরিষদের জরূরী সভা আহবান করছি। সভায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
সভা আহবানকারী: ১) অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ পরিষদ সদস্য, বটিয়াঘাটা প্রেস ক্লাব। ২) আঃ রব, ৩) তরিকুল ইসলাম, ৪) সোহরাব হোসেন, যুগ্ম আহবায়ক ও সাধারণ পরিষদ সদস্য, বটিয়াঘাটা প্রেস ক্লাব। ৫) রতন কুমার সাহা, ৬) অমলেন্দু বিশ্বাস, কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ পরিষদ সদস্য, বটিয়াঘাটা প্রেস ক্লাব।
অন্যান্য সমর্থিত সদস্যবৃন্দ: ৭) বিপ্রদাস রায়, ৮) আসাদুজ্জামান উজ্বল, ৯) মহব্বত আলী খান, ১০) বাকের হোসেন, কার্যকরী পরিষদ। ১১) ইমরান হোসেন, ১২) আলমগীর হোসেন বুলবুল, ১৩) আলমগীর হোসেন, ১৪) সাহাবুদ্দিন দোলন, ১৫) অরুপ জোদ্দার, ১৬) সেখ মোঃ রাসেল, হোসেন, ১৭) তানভীর আহম্মদ, ১৮) বজলুর রহমান, ১৯) আহসান কবীর, ২০) গৌরদাস বিশ্বাস, ২১) মনিরুল ইসলাম, ২২) শাহরিয়ার হোসেন, ২৩) মোঃ বিপ্লব, সদস্য সাধারণ পরিষদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক সদস্যরা সাজ্ঞত জানিয়েছেন।

