খুবিতে উন্মুক্ত ব্যায়ামাগার উদ্বোধন
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের কটকা স্মৃতিস্তম্ভের পাশে নবনির্মিত উন্মুক্ত ব্যায়ামাগার (আউটডোর জিম) চালু করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে ব্যায়ামাগারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলা, জিম ও ক্রীড়াসংশ্লিষ্ট কার্যক্রমকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ব্যায়ামাগার নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ এনামুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। উদ্বোধনের পর দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

