বদরপুর ও এস দাখিল মাদ্রাসায় ভবন সংকট। পাঠদান ব্যাহত।
মোঃ খোরশেদ আলমঃ মতলব দক্ষিণ উপজেলার বদরপুর ও এস দাখিল মাদ্রাসাটি ভবন সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান দিতে ব্যাহত হচ্ছে। জানা যায়, মাদ্রাসাটি স্থাপিত হয় ১৯৪০ সালে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০০৪ সালে একটি ভবন নির্মাণ করে। যাহা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। বৃষ্টি হলে ফ্লোর ভিজে যায়। পাসের টিনের ঘরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, দরজা জানালা কিছুই নেই। চুরির অযুহাতে বৈদ্যুতিক ফ্যান টানানো যাচ্ছে না। অতিরিক্ত গরমের মধ্যেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা রয়েছে ৯ জন শিক্ষার্থীর রয়েছে ইফতেদায়ী সহ ৩৫০ জন।মাদ্রাসার সুপার মোঃ আবুল কাশেম বলেন, বরাবরই আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল করে, ভবন সংকট এর কারনে পড়ালেখার পাঠদান ব্যাহত হচ্ছে। আমরা চাই শিক্ষা অধিদপ্তর অচিরেই আমাদের এই মাদ্রাসার দিকে নজর দিবেন এবং ভবন নির্মাণের ব্যবস্থা করবেন বলে আমরা আশাবাদী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম বলেন, মাদ্রাসাটির ভবন সংকট রয়েছে আমরা ভবননির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।

