ঝিনাইদহ মধুহাটি ইউনিয়ন মামুনশিয়া গ্রামে সাপে কেটে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু।
মোঃ সুরুজ -ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলা ২,নং মধুহাটি ইউনিয়নে মামুনশিয়া গ্রামে সাপে কেটে মনিরুউদ্দিন নামে ৭০ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয় উনি ওই গ্রামের মৃত বাবুর আলীর ছেলে, স্থানীয়রা জানান রবিবার গভীর রাতে আনুমানিক রাত ২:টার সময় ঘুমন্ত অবস্থায় তার নিজ বাড়িতে বিষাক্ত সাপ তাকে দংশন করে, ঘটনাটি ঘটার পর পর পরিবারের সদস্যরা স্থানীয় ওঝা হযরত আলীর কাছে নিয়ে যান সেখানে ঝাড়ফুকের মাধ্যমে চিকিৎসা চালানো হয় কিছু সময় পর ওই ওঝা রোগীর কে সুস্থ ঘোষণা করে পরিবারের সদস্যদের বাড়িতে নিয়ে যেতে বলে, তবে রবিবার ভোরে শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে সকাল ৭:টার সময় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসাইন জানান রোগীকে গুরুতর আশঙ্কাজন অবস্থায় ভর্তি করানো হয় দ্রুত এন্টিভারন ইনজেকশন দেওয়ার পরও সকাল ৮: টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে হযরত আলী জানান আমি এই পর্যন্ত বহুরোগী ফ্রি চিকিৎসা দিয়ে সুস্থ করেছি ঐ রোগীও পায়ে হেঁটে বাড়িতে গিয়েছিলো পরে তার মৃত্যু হয়েছে সুনেছি কেনো মৃত্যু হয়েছে তা এক মাত্র আল্লাহ ভালো জানেন। চিকিৎসকের মতে সাপে দংশনের পর ঝাড়ফুক বা অবৈজ্ঞানিক চিকিৎসা কারণে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায় দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়া গেলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব।

