শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ সংকট ঝুঁকিপূর্ণ বিল্ডিং

স্টাফ রিপোর্টার মোঃ আবু জাফর খান : বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার সংকট ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে রোগীদের চাপ । এমন একটি তথ্যর ভিত্তিতে খুলনার বিভাগীয় সাংবাদিক টিম রোজ বুধবার ৩/৯/২০২৫ দুপুর ১১:৩০ মিনিটে প্রতিবেদন এরজন্য গেলে দেখা যায় ভর্তি থাকা রোগীদের সংখ্যা ৭০ জন কিন্তু খাবার পাবে ৫০ জন। সরকারি মেনুতে আছে সকালের নাস্তা রুটি ডিম কলা । দুপুরে ভাত মাছ মাংস সবজি। ভর্তি থাকা রোগীদের কাছে জানা যায় এখানকার খাবারের মান ভালো। এবং সেবার মান ভালো। THO ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস এর কাছ থেকে আমার জানতে চাইলে তিনি বলেন এই অল্প জনবল নিয়ে আমার রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছি। আমাদের শরণখোলা উপজেলা নদী অঞ্চল এবং আমাদের মাঝখানে একটা ফেরি ও আছে । এই জন্য আমাদের হাসপাতালে রোগীদের চাপ বেশি। প্রতিদিন আমরা আউটডোরে ৫০০/৬০০ রোগীর সেবা দিয়ে থাকি। প্রথম শ্রেণীর ডাঃ মজুরীকৃত পদ ২২ জন কর্মরত ৭ জন । দ্বিতীয় শ্রেণী ২৯ জন কর্মরত ২৭ জন। তৃতীয় শ্রেণী ৭৬ জন কর্মরত ৪৩ জন। চতুর্থ শ্রেণি ১৯ জন কর্মরত ১২ জন। হাসপাতালটি ৩১ শয্যায় চলিত । কিন্তু আমার সেবা দিচ্ছি ৫০ শয্যায়। এবং এই হাসপাতালটি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ১ শয্যা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *