পিরোজপুরে টিয়েন্সে’র অবৈধ ভেষজ ঔষুধ বিক্রি: ৫ জনের কারাদণ্ড

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় অবৈধ ভেষজ ওষুধ ও অনুমোদনবিহীন চিকিৎসা প্রদানের অভিযোগে টিয়েন্সে নামের এক চাইনিজ পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন এ রায় দেন। চারজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা দণ্ডপ্রাপ্তরা হলেন-পিরোজপুরে টিয়েন্সে’র অবৈধ ভেষজ ওষুধ বিক্রি ও চিকিৎসা প্রদানের অভিযোগে ৫ জনের কারাদণ্ড দণ্ডপ্রাপ্তরা হলেন—
সাতক্ষীরা জেলার শ্যামনগরের বাবর আলী মোড়লের পুত্র ওসমান গনি (৩০), খুলনা নিরালা এলাকার বাবুল হোসেনের পুত্র রুমান হোসেন (২১), খুলনা দাকোপ উপজেলার আলী হাসানের পুত্র ওয়ালিদ (২৩), পিরোজপুর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট এলাকার নবাব চান হাওলাদারের পুত্র ওয়াহিদুল ইসলাম (৪২) ও পিরোজপুর কুমারখালী এলাকার আঃ লতিফ সেখের পুত্র ফারুখ সেখ (৬৭)।

ডিবি পুলিশের এএসআই মোঃ খায়রুল হাসান জানান, শহরের কাপুড়িয়াপট্টি ব্র্যাক ব্যাংকের ৫ম তলায় টিয়েন্সে অফিসে অভিযান চালানো হয়। এসময় একজন ফিজিওথেরাপিস্ট পরিচয়ে রোগীদের সেবা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। প্রতিষ্ঠানটি গত ৩-৪ মাস ধরে ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ভেষজ ও চাইনিজ পণ্য বিক্রি করে সাধারণ রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন— “অনুমোদনবিহীন ওষুধ ও পণ্য বিক্রি এবং সার্টিফিকেটবিহীন চিকিৎসা প্রদানের দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যে কোনো পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *