নগরীতে অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী গ্রেফতারঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। এলক্ষে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক টিম আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১৯.০০ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন পশ্চিম বানিয়াখামার আলকাতরা মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ১) পাভেল হোসেন (২৯), পিতা-হায়দার আলী সিকদার, সাং-কাঠি মানিহার, শিকদার বাড়ি, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-কাশেম সড়ক, থানা-খুলনা সদর এবং ২) হাবিবুর রহমান (৩২), পিতা-আব্দুর রহমান সরদার, সাং-বড্ডাল, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-শষীভূষন রোড, মেট্রোপুল বানরগাতী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদ্বয়কে অস্ত্র-গোলাবারুদসহ হাতেনাতে আটক করে। তাদের হেফাজত হতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা। আসামীদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত তার সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *