খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে বাগমারা গ্রামের মোঃ বেলায়েত হোসেন এর পুত্র ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।

রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় সন্ত্রাসীরা তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি খালি গুলির খোসা উদ্ধার করে। পরে মরদেহ উদ্ধার করে সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *