বাংলাদেশের মানুষ পিআর বোঝে না, ধানের শীষের ভালোবাসা বোঝে ….তানভীর হুদা
মোঃ খোরশেদ আলমঃ চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝেনা, তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা। মানুষ চায় যার যার আসনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। অথচ পিআর সিস্টেমের নামে ভোট হবে চাঁদপুরে, এমপি হবেন দিনাজপুরে, এটি জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। এ কারণে তারা এখন জনগণের আস্থা হারিয়েছে, হয়ে গেছে নিষিদ্ধ দল। আজ জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার একমাত্র দল বিএনপি। তানভীর হুদা তার বক্তৃতায় তিনি আরও বলেন, দেশে শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। ডিসেম্বরের মধ্যে তফসিল, ফেব্রæয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, আগামী ফেব্রæয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও পৌরসভারে সাবেক প্যানেল মেয়র পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহগিয়াস এবং মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবকে সহ-সভাপতি এমএ মতিন প্রধান, সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. কবির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হিরু, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. জসিম উদ্দিন মিয়াজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মতিন মেম্বার, উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি মো. মনির হোসেন মৃধা, যুবদল নেতা আল আমিন প্রধান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিপলু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জানে আলম বাবু, সাবেক যুগ্ম আহবায়ক কাজী শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও কলেজ ছাত্রদলের আহবায়ক রাজীব সরকার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরীফ ফরাজী, সাবেক যুগ্ম আহবায়ক সারেয়ারা ফরাজী, সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহিম পাটওয়ারী, বিল্লাল হোসেন প্রধান, ছাত্রদল নেতা মাহবুব আলম, রায়হান, সুমন, তানভীর, হাসান ইমাম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে র্যালি প্রদর্শন করেন। র্যালীটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মতলব সরকারি কলেজের সামনে সমাপ্ত হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজও লড়াই করে যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন। ক্যাপশন: মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী তানভীর হুদা।

