শুভেচ্ছা বার্তা ঝিনাইদহে জাতীয়তাবাদী সাইবার দল এর আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন।
মোঃ সুরুজ- ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল এর আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সভাপতি – সাগর ইসলাম সজীব, সাধারণ সম্পাদক হিরাজ বিশ্বাস সহ ৫২ সদস্য বিশিষ্ট এর জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন হাজী মোঃ কামরুল আজম প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটি ও লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটি। সাগর ইসলাম সজীব বলেন আমাকে ঝিনাইদহ জেলা শাখার জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির সভাপতি করায় আমি কেন্দ্রীয় কমিটির কে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাই।
সাগর ইসলাম সজীব বলেন এই নতুন কমিটির গঠনকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন এবং বিশেষ করে যারা নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন, তাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নেতৃত্বে সাইবার দল মিডিয়া সেল ইনফর্মেশন ডেক্স/ জাতীয়বাদী সাইবার দল ঝিনাইদহ জেলা শাখার সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আমি আশাবাদী। আপনাদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও একাগ্রতা আমাদের জাতীয়তাবাদী সাইবার দল কে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি ও ঝিনাইদহ জেলার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

